২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে বরিশালে ব্যাপক প্রস্তুতি

একদিনের সফরে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ বরিশালে আসছেন রোববার। তার এ সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে বিভাগীয় শহরটিতে। সংক্ষিপ্ত এ সফরে প্রধান উপদেষ্টা বরিশাল বিভাগের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 05:15 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

প্রধান উপদেষ্টার একান্ত সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সকাল ১০ টায় আকাশপথে বরিশালের রহমতপুর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখান থেকে সোজা সার্কিট হাউসে গিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। দুপুরের খাবারের পর বিকেল সাড়ে তিনটায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আরেকটি বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বরিশালের রাঘব বেয়ালদের আইনের আওতায় আনার পরিকল্পনার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হবে বলে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন।  

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার খান সাঈদ হাসান নফহবংি২৪.পড়স কে জানান, নগরীর রাঘব বোয়ালদের গ্রেফতারের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি সুপারিশ ইতোমধ্যে তৈরি করা হয়েছে। তবে কৌশলগত কারণে তিনি সুপারিশের ব্যাপারে বিস্তারিত জানাননি।

তিনি জানান, ইতোমধ্যেই তিন ওয়ার্ড কমিশনারকে গ্রেফতার করা হয়েছে। বাকি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা আত্মগোপনে রয়েছে। মূলত তাদেরকে ধরতেই ওই সুপারিশমালা তৈরি করা হয়েছে।

অভিযানের পাশাপাশি বিএমপি’র কিছু সমস্যার কথাও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় জনপ্রতিনিধিদের সীমাহীন দুর্নীতির কথা স্বীকার করে ডিআইজি মুহম্মাদ আমিনুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। একাধিক সাবেক সাংসদের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব দেওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দিতেই এখানে আসবেন। এর ফাঁকে তিনি আমাদের কাছে বিভাগীয় পরামর্শ চাইলে সুপারিশ আকারে প্রস্তাবগুলো দেয়া হবে।”

বরিশাল বিভাগীয় কমিশনার বিজন কান্তি সরকার সাংবাদিকদের জানিয়েছেন, বিভাগীয় কর্মকর্তা সেনাবাহিনীর পরিচালক (বরিশাল বিভাগ), র‌্যাব-৮--এর পরিচালক, শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, বিভাগের ছয়টি জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বিভিন্ন দপ্তরের প্রকৈৗশলীরা রোববারের বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে মিলিত হবেন।

প্রধান উপদেষ্টার এ সফরকে ঘিরে বরিশাল বিভাগীয় শহরে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব সদস্যরা আইনশৃংখলা পরিস্থিতির দায়িত্বে নিয়োজিত থাকবেন। বিএমপির গোয়েন্দা সংস্থা সিটিএসবি’র ইনচার্জ মাহবুব হোসেন জানান, কর্মকর্তাসহ প্রায় সাড়ে আটশত পুলিশ এ উপলক্ষে দায়িত্ব পালন করবেন। এছাড়া র‌্যাব সদস্যরা এদিন নগরীতে যান জট নিরসনে বিশেষ দায়িত্ব নেবেন।

এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠকে বরিশালবাসীর পক্ষ থেকে বেশকিছু দাবি উত্থাপন করা হবে বলে জানা গেছে। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়দুল হক চান নফহবংি২৪.পড়স কে বলেন, বিদ্যুৎ সংকট নিরসনে সন্ধ্যা ৭টা থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার যে সময়সীমা ঘোষণা করেছে তত্ত্বাবধায়ক সরকার তা আরো ১ ঘন্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করার জন্য তিনি  অনুরোধ জানাবেন।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ার নফহবংি২৪.পড়স কে জানান, বরিশাল-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, আধুনিক নৌবন্দর স্থাপন, ভোলার গ্যাস উত্তোলন করে তা দিয়ে বরিশালের বিদ্যুৎ কেন্দ্র সচল রাখা এবং বিশ্ববিদ্যালয় স্থাপন ও দপদপিয়া সেতুর কাজ অচিরেই শুরু করার জন্য  তিনি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাবেন।