২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা---সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের ধাক্কায় শনিবার সকালে তারা মিয়া (৬০) ও রফিক মিয়া (৪০) নামে দুই রিকশা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কিশোরগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 02:53 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

গুরুতর আহত হয়েছেন রিকশা চালক জসিম উদ্দিন। তাকে স্থানীয় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভৈরব থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলনবিল পরিবহণের ঢাকাগামী বাসটি (ঢাকা মেট্রো-জ-১১-২৩৩৬) নিহতদের বহনকারী রিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা তিনটি বাস ভাংচুর করে। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।