২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাকাউন্ট স্থগিতে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার শঙ্কা

দুর্নীতির সন্দেহে অভিযুক্ত ৫৩ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের কারণে ব্যাংকিং খাতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 07:28 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

এর ফলে বিশেষ করে যারা কর ফাঁকি দেন, তারা ভয় পেয়ে অ্যাকাউন্ট থেকে বিপুল অংকের টাকা তুলে নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বদিউর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন,“ ব্যাংকিং খাতে এর বিরূপ প্রভাব পড়তে পারে। তবে আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইলে এ ক্ষতি আমাদের মেনে নিতে হবে।”

একদিন আগে তার দফতর থেকেই রাজনীতিবীদ ও ব্যবসায়ীসহ ৫৩ জনের ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয় দেশের ব্যাংকগুলোকে। দুর্নীতি দমন কমিশনের ঘোষিত ৫০ জন সন্দেহভাজন দুর্নীতিবাজের সঙ্গে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাভারের সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিন এবং ব্যবসায়ী নিয়াজ রহমানেরও অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে এনবিআর। এর ফলে সংশ্লিষ্টরা আপাতত তাদের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতে পারবেন না।

তবে অর্থনীতিতে প্রতিক্রিয়া পড়ার আশংকায় ওই ৫৩ জনের মালিকানাধীন কোম্পানিগুলোর অ্যাকাউন্ট স্থগিত করা হয়নি।

রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্টদের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা আসলেই কর ফাঁকি দিয়েছেন কি না তা তদন্ত করে দেখার স্বার্থে।

তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, এর ফলে ব্যাংকিং সেক্টরে সাময়িক একটা ভীতি ছড়িয়ে পড়তে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি মালিকানাধীন ব্যাংকের ব্যবস্থাপক নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা আশংকা করছি এর ফলে ভয় পেয়ে অনেকেই টাকা তুলে নিতে চাইবেন। বিশেষ করে যারা কর ফাঁকি দেন তারা তাদের টাকা তুলে নিতে চাইবেন।”

তিনি জানান, তার ব্যাংক এরই মধ্যে স্থগিত করেছে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর কার্যক্রম।

একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও নাম প্রকাশ না করার শর্তে একই কথা বললেন। তবে এই আশংকাকে সাময়িক বলেই মনে করেন তিনি, এবং সে সঙ্গে একে স্বাগতও জানান, “দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এই অভিযান কিন্তু দীর্ঘ মেয়াদে অর্থ বাজারে একটা স্থিতিশীল পরিস্থিতিই ফিরিয়ে আনবে।”

এই নির্দেশনার আইনগত দিক সম্পর্কে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান নফহবংি২৪.পড়স কে জানান, কোনো ব্যক্তির আয়কর রিটার্নের সঙ্গে তার আয়ের অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিতে পারেন।

“তবে তার মানে এই নয় যে ওই অ্যাকাউন্ট জব্দ করা হবে। সংশ্লিষ্টরা তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন, এমনকি  জরুরি পরিস্থিতিতে তাদের অ্যাকাউন্টে জমা থাকা টাকার একটি অংশ তুলে নেওয়ার আবেদনও করতে পারবেন”ÑÑ বলেছেন তিনি।

বদিউর রহমান বলেন, “এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই প্রক্রিয়ায় ভালো লোকদের উৎসাহিতই করা হবে। তাদের জন্য সুনাম বয়ে আনবে এটা।”

তিনি জানান, সংশ্লিষ্টদের আয়কর রিটার্নের সঙ্গে তাদের অ্যাকাউন্টের লেনদেনের হিসাব পরীক্ষা করে দেখার পরই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন,“যাদের আয়কর রিটার্নের দেখানো আয়ের সঙ্গে লেনদেনের হিসাব মিলে যাবে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ব্যাংক হিসাবে কোনো বাড়তি আয়ের তথ্য পাওয়া গেলে নিয়মানুযায়ী কর আদায় করা হবে তাদের কাছ থেকে।”

এনবিআর চেয়ারম্যান জানান, এ রকম আরো কিছু অ্যাকাউন্ট স্থগিত করার পরিকল্পনা আছে তাদের। “এটা একটা চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে এ রকম আরো নির্দেশ দিতে পারি আমরা। তবে কবে ও কাদের অ্যাকাউন্ট স্থগিত করা হবে সেটা এ মুহূর্তে বলা যাচ্ছে না”Ñ বলেছেন তিনি।