২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য মজুদে নতুন নীতিমালা চান ব্যবসায়ীরা

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদের যুগোপযোগী নীতিমালা নেই। জাতীয় পর্যায়ে প্রতিটি পণ্যের সুনির্দিষ্ট মজুদ ও সরবরাহের নীতিমালা প্রয়োজন। একই সঙ্গে জেলা পর্যায়েও প্রতিটি পণ্যের ক্ষেত্রে নূন্যতম পরিমান মজুদসহ সরবরাহে সরকারের সুনির্দিষ্ট নিদের্শনা থাকা দরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 08:27 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই এর এক  আলোচনায় বৃহস্পতিবার বিভিন্ন জেলার ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন।

এফবিসিসিআই কার্যালয়ে  অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ী নেতারা সরকার ও ব্যবসায়ীদের প্রতিনিধিদের নিয়ে দাম সমন্বয় কমিটি গঠন, কেন্দ্রীয় সংরক্ষণ গুদামগুলো ব্যবহারের জন্য ব্যবসায়ীদের সুবিধা প্রদান, উৎপাদন ও আমদানি ক্ষেত্রে নিয়মিত তদারকি, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানির ক্ষেত্রে সুনিদিষ্ট শুল্ক নির্ধারণের প্রস্তাব দেন।   

যৌথঅভিযানে বিভিন্ন ঘটনার উল্লেখ করে ব্যবসায়ী নেতারা বলেন, সরকারের সুনিদিষ্ট গাইড লাইন না থাকায় এক জেলায় যে পরিমান পণ্য সংরক্ষনের জন্য মজুদদারী অভিযোগ উঠছে, অন্য জেলায় এর চেয়েও বেশি পরিমান পণ্য সংরক্ষনের পর তা মজুদদারী হিসেবে বিবেচিত হচ্ছে না।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অফ কমাস অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নেতা সুফী মিজানুর রহমান, ফরিদপুর চেম্বারের সভাপতি শাহজাহান মোল্লা, মানিকগঞ্জ অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাহবুব ইসলাম রুমি, এফবিসিসিআই পরিচালক এমএ রউফ চৌধুরী এবং এফবিসিসিআই সহ-সভাপতি মোহাম্মদ আলী।

আলোচনা শেষে মীর নাসির বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবিচ্ছিন রাখার জন্য আগামী রোববারে এফবিসিসিআই এর পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমদানি ও মজুদ ক্ষেত্রে বিভিন্ন সুপারিশসহ পুর্ণাঙ্গ প্রস্তাব দেবে।

ভেজাল খাদ্য এবং মজুদদারীর বিরুদ্ধে যৌথবাহিনীর নেওয়া ব্যবস্থাকে স্বাগত জানিয়ে মীর নাসির বলেন, দেশে মজুদদারী এবং গুদাম ব্যবস্থা তদারকির জন্য নিয়ন্ত্রক সংস্থা না থাকার কারনে এ ধরনের অবস্থার সৃষ্টি হয়েছিল।

সামাজিক দায়বদ্ধতা কারনে ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিরবিচ্ছন্ন সরবরাহ নিশ্চিত করার প্রতি তিনি আহবান জানান।

যদিও তিনি বলেন, অভিযানকালে খারাপ মালের সঙ্গে বেশ কিছু ভাল মালও আটক করা হয়েছে, অবিলম্বে তা ছেড়ে দেওয়া উচিত।

জেলার ব্যবসায়ী নেতারা অভিযোগ জানিয়ে বলেন, উৎপাদনের সময় উল্লেখ না থাকায় জেলা পযায়ে খোলাবাজারে লবণ ও তেল বিক্রি করা যাচ্ছে না।

ব্যবসায়ীরা বলেন, সুনিদিষ্ট নীতিমালা এবং অভিজ্ঞতা ছাড়াই সরকার ম্যাজিস্ট্রটদের মজুদদারী ও ভেজাল খাদ্য বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দ্বায়িত্ব দিয়েছেন। ফলে বিভিন্ন ধরনের পণ্য সংরক্ষন এবং পরিবহনে যেমন জটিলতা তেরি হচ্ছে, তেমনি কোন পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল বলে ঘোষণা করা হচ্ছে।

এফবিসিসিআই পক্ষ থেকে বলা হয়, গত ১৫ ফেব্র“য়ারি সময় পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানির ক্ষেত্রে এলসি খোলার পরিমান গতবছরের একই সময়ে তুলনায় বেশি।

এফবিসিসিআই ইতোমধ্যে বিভিন্ন বিভাগের ব্যবসায়ীদের নিয়ে একটি লিয়াজো কমিটি গঠন করতে যাচ্ছে, যারা সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে ব্যবসায়ীদের আইনগতসহ বিভিন্ন সমস্যা নিয়ে সহায়তা করবে।