২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জুয়েলারি দোকানে ডাকাতি, নিহত ১

কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডের হাবিব জুয়েলারিতে বুধবার রাতে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার লুট হয়েছে। এ সময় দুর্বৃত্তদের হাতে গুরুতর জখম দোকান মালিকের ছেলে শাহীন (২৮) পরে হাসপাতালে মারা যান।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

হামলায় কর্মচারী বিষ্ণুু পাল (৩০) গুরুতর আহত হন।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দোকানের আরেক কর্মচারী আবদুল হাকিমকে (১৯) গ্রেপ্তার করেছে। 

জিজ্ঞাসাবাদে আবদুল হাকিম জানান, রাত ১১টার দিকে তিনি যখন দোকানে ঘুমিয়ে পড়েন তখন শাহীন ও বিষ্ণু টেলিভিশন দেখছিলেন। সকাল সাড়ে ৮ টার দিকে ঘুম ভাঙলে তিনি দুজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। 

এ সময় দোকানের সাটার নিচ দিকে সামান্য খোলা অবস্থায় ছিল বলে তিনি জানান। এছাড়া সিন্দুকগুলোও ছিল খোলা। সিন্দুকে আনুমানিক ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিল।

পুলিশ জানায়, আহত শাহীন ও বিষ্ণুকে প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ও পরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শাহীন মারা যায়। বিষ্ণুকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে অন্য কেউ দোকানের ভিতর অবস্থান করে খুন ও ডাকাতি করে থাকতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছোরা উদ্ধার করেছে।