২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ তদবিরের অভিযোগে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরখাস্ত

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেককে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। অবৈধ তদবির এবং আসদাচরণের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 01:53 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার নাইম আহম্মেদ নফহবংি২৪.পড়স কে জানান, অবৈধ তদবির এবং অসদাচারণের অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে।

অভিযুক্ত ওসি আব্দুল মালেক নফহবংি২৪.পড়স কে বলেন, দুপুর বারোটার দিকে পুলিশ সদর দপ্তর থেকে এ ধরনের একটি আদেশের অনুলিপি আমি হাতে পেয়েছি। সেখানে অবৈধ তদবিরের অভিযোগ করা হয়েছে। এর বেশি কিছু আমার জানা নেই।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এআইজি) মতিউর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, আব্দুল মালেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয়।