২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

কালাই উপজেলার পুনট বাজারে বুধবার রাতে আগুন লেগে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 02:05 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খুলিলুর রহমান জানান, রাত সাড়ে ৯টায় পুনট বাজারের ইসলাম ট্রেডার্স নামক শস্য বীজ, সার ও কীটনাশকের দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে জয়পুরহাট দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।