২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুইমাস মেঘনা--তেতুলিয়া নদীর ২৯০ কিলোমিটারে মাছ শিকার নিষিদ্ধ

পয়লা মার্চ থেকে থেকে টানা দুইমাস মেঘনা ও তেতুলিয়া নদীর ২৯০ কিলোমিটার এলাকায় সবধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভোলা পতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 01:52 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

জাটকা নিধন রোধ করে ইলিশ রক্ষা এবং নদীর অন্যান্য মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার বৃহষ্পতিবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করেছে।

নিষেধাজ্ঞায় ভোলার মদনপুর-চরইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনার-৯০ কিলোমিটার, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার নিু অববাহিকার ১০০ কিলোমিটার এবং ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।

এদিকে এসব এলাকার জেলেদের পুনর্বাসনের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

এর মধ্যে চাঁদপুরে ৫০ লাখ, ভোলায় ৩০ লাখ, লক্ষ্মীপুরে ২৫ লাখ, বরিশালে ২০ লাখ, পটুয়াখালীতে ২০ লাখ, বরগুনায় ১৫ লাখ, পিরোজপুরে ১০ লাখ, শরীয়তপুরে ১০ লাখ, ঝালকাটিতে ১০ লাখ, মুন্সীগঞ্জে পাঁচ লাখ এবং চট্টগ্রামে ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া নদীতে টহল ও অন্যান্য অভিযানের জন্য অতিরিক্ত ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা পরিমল চন্দ্র দাস নফহবংি২৪.পড়স কে বলেন, “পয়লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত উল্লিখিত সীমানায় মাছ না ধরার আইন আগে থেকেই ছিল। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে এ আইন অধিকাংশ সময়েই বাস্তবায়ন করতে পারিনি। তবে বর্তমানে নৌ-বাহিনী ও কোষ্টগার্ড এর প্রত্যক্ষ সহায়তায় এ আইন পুনরায়

বাস্তবায়নের চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, ‘‘জেলেদের পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত এই ৩০ লাখ টাকা খুবই অল্প। দেখি কি করা যায়।’’

মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজিজুর রহমানের স্বাক্ষরিত পত্রে জেলেদের পুনর্বাসনের বরাদ্দ সহ অন্যান্য অভিযানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা জানান।