২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসওটি ভিত্তিতে নিউমুরিং টার্মিনাল চালানোর সিদ্ধান্ত

চট্টগ্রাম বন্দরের নির্মাণাধীন নিউমুরিং টার্মিনাল নামকরা কোনো আর্ন্তজাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ , পরিচালনা ও হস্তান্তরের (এসওটি) ভিত্তিতে চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 12:05 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বুধবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সরকারি তথ্য বিবরণীতে একথা বলা হয়।

বৈঠকে নির্মাণাধীন নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাপ্লাই, অপারেট ও ট্রান্সফার ভিত্তিতে এ টার্মিনাল পরিচলিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এর ফলে ব্যবসা বাণিজ্য ও আ্মদানি-রপ্তানি আরও গতিশীল হবে বলে সভায় মত প্রকাশ করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষ ও অভিজ্ঞ অপারেটরের মাধ্যমে টার্মিনাল পরিচালিত হবে এবং বন্দরের ওপর চাপ কমবে বলেও সভায় মন্তব্য করা হয়।

দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও বৈঠকে আলাচনা হয়। বর্তমান সরকারের নির্দেশনায় বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন ভ্রাম্যমান আদালত এ যাবত প্রায় পঞ্চাশ হাজার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বলে বিদ্যুৎ সচিব সভায় জানান। এছাড়া প্রায় একশ চৌত্রিশ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল আদায় হয়েছে বলেও বিদ্যুৎ সচিব সভাকে অবহিত করেন। বৈঠকে সরকারি ও আধাসরকারি সংস্থাসমূহের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা নিয়ে আলোচনা হয় এবং আন্তমন্ত্রণালয় যোগাযোগের মাধ্যমে জুন মাসের মধ্যে পাওনা পরিশোধের লক্ষ্যে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।