সীমিত আকারে বেরুবে ‘আমার দেশ’
বিএসইসি ভবনে আগুনের ঘটনায় বেসরকারি টেলিভিশন এনটিভি ও আরটিভি’র সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। তবে ‘আমার দেশ’ পত্রিকাটি সীমিত আকারে বের হবে।
আগুনে এনটিভি ও আরটিভি’র কার্যালয় প্রায় ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা। আমার দেশের ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি।
এনটিভি’র বার্তা সম্পাদক রেজানুল হক রাজা নফহবংি২৪.পড়স কে বলেছেন, “এনটিভি’র ব্যাপক ক্ষতি হয়েছে। প্রথমত আগুন তারপর পানিতে নষ্ট হয়ে গেছে অনেক যন্ত্রপাতি। এক কথায় বলা যায়, এনটিভি প্রায় সর্ম্পূণ ধ্বংস হয়ে গেছে।”
তিনি জানান, এ কারণে সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করার পরই ঠিক বলা যাবে কবে থেকে ফের এটি সম্প্রচারে যাবে।
অন্যদিকে আরটিভি’র প্রধান বার্তা সম্পাদক ইশতিয়াক রেজা নফহবংি২৪.পড়স কে বলেন, “আরটিভি’র সম্প্রচার সর্ম্পূণ অনিশ্চিত হয়ে পড়েছে। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আরটিভি।”
ভবনের ১১ তলায় অবস্থিত ‘দৈনিক আমার দেশ’ মঙ্গলবার থেকেই সীমিত আকারে বের হচ্ছে। পত্রিকাটির সম্পাদক আমানুল্লাহ কবীর জানান, তাদের ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি। তবে, পত্রিকার প্রকাশনা অব্যাহত থাকবে।
জানা গেছে, এ জন্য পত্রিকাটির সংবাদকর্মীরা অস্থায়ীভাবে ব্যবহার করছেন তেজগাঁওয়ে দৈনিক দিনকাল অফিস। রোববার বিকেল থেকে তারা সেখানে কাজ শুরু করেন।
আমার দেশের সাংবাদিকরা জানান, ‘দিনকাল’ কার্যালয়ের কিছু জায়গা তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বিএসইসি ভবনে অবস্থিত ‘ইসলামিক টিভি’ কার্যালয়েরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রধান বার্তা সম্পাদক মঞ্জুরুল আলম জানান, তাদের পরীক্ষামূলক সম্প্রচার ২৬ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও আগুনে পুড়ে গেছে সবকিছু।
