২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 09:10 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সোমবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে মামলার অন্যতম সাক্ষী সাংবাদিক সালামত হোসেন খানের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এসময় আসামী পক্ষের অ্যাডভোকেটরা তাকে জেরা করেন।

পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।

সাংবাদিক গৌতম দাসকে ২০০৫ সালের ১৭ নভেম্বর তার অফিসে সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যা করে।