যানজটে স্থবির রাজধানী
কারওয়ান বাজারে বিএসইসি ভবনে অগ্নিকা-ের ঘটনায় সোমবার রাজধানীতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। স্থবির হয়ে পড়ে পুরো নগরী। আগুনের খবর লোকমুখে দ্রুত ছড়িয়ে পড়ায় রাজধানী পরিণত হয় আতঙ্কের নগরীতে।
সকাল সোয়া ১০ টায় অগ্নিকা-ের সূচনা হওয়ার কিছুক্ষণ পরই ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এর কিছুক্ষণ পর মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, সোনারগাঁও এক্সটেনশন রোডসহ আশপাশের বেশ কিছু অলি--গলিতেও যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইন-- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফলে মিরপুর রোড এবং টঙ্গী ডাইভারসন রোডে সৃষ্টি হয় তীব্র যানজটের। প্রায় সাড়ে চার ঘণ্টা অচল হয়ে থাকে বনানী থেকে বিজয় সরণী পর্যন্ত রাস্তাটি। একই অবস্থা সৃষ্টি হয় মগবাজার থেকে মহাখালি পর্যন্ত।
রাজধানীবাসী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বিকল্প পথ বেছে নিলে পুরো রাজধানীই স্থবির হয়ে পড়ে। বিশেষ করে দুপুরের দিকে স্কুলগুলো ছুটি হওয়ার পর লোকজনের দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়।
অন্যদিনের তুলনায় ধানমন্ডিতে যানযট ছিল অসহনীয়। মিরপুর রোডের যানজট এড়াতে অনেকেই সায়েন্স ল্যাবরেটরি থেকে সাত মসজিদ রোডে চলে আসে। ফলে এই রাস্তাতেও যানজটের সৃষ্টি হয়। একইসঙ্গে যোগ হয় ঐ এলাকা থেকে স্কুল ফেরত ছাত্র--ছাত্রীদের যানবাহনের চাপ। ধানমন্ডির ২৬ নম্বর থেকে লেকসার্কাস, কলাবাগান বাসায় যেতে স্কুল ছাত্র সৌম্যর সময় লাগে দেড় ঘন্টারও বেশি।
সকাল সাড়ে ১১ টার পর থেকে রোকেয়া সরণীতে যানবাহনের চাপ বাড়তে থাকে। ঘণ্টাখানেকের মধ্যে ঐ রাস্তাও অচল হয়ে পড়ে।
এ অবস্থায় জরুরি প্রয়োজনে রাজধানীর দক্ষিণ থেকে উত্তরের দিকে যেতে লোকজন ব্যবহার করেন মিরপুরের বেড়িবাধের রাস্তা এবং বিশ্ব রোড। বলতে গেলে ভিভিআইপি রোডে এ ধরনের ঘটনায় পুরো ঢাকা শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুপুর থেকে বাস, মিনিবাসসহ যানবাহনের সংখ্যা অনেক কমে যায়। ফলে রাত ৯টার সময়েও ব্যস্ত সড়কগুলোতে ছিল যাত্রীদের ভিড়।
