পানির দাম ৫ শতাংশ বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা
পাঁচ শতাংশ হারে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। দাম বৃদ্ধি কার্যকর হবে ১ মার্চ থেকে।
ওয়াসার পরিচালনা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে চট্টগ্রাম ওয়াসা রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
নতুন রেটে আবাসিক গ্রাহকদের প্রতি গ্যালন ২৩ টাকা ৪০ পয়সা এবং এবং অনাবাসিক গ্রাহকদের ৬৫ টাকা ৫৭ পয়সায় কিনতে হবে।
বিজ্ঞপ্তিতে পানির দাম বাড়ানোর কারণ হিসাবে দ্রব্যমূল্য, বিদ্যুৎ ও রাসায়নিক পদার্থের বর্ধিত দামের কথা উল্লেখ করা হয়েছে।
