২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসম্পর্ণ করলেন বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিন

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের সাবেক বিএনপি এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন রোববার সকালে নারায়ণগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলামের আদালতে আত্মসর্মপণ করেন। আদালত প্রাঙ্গণে কর্মরত কয়েকজন পুলিশের দাবী বোরকা পড়ে এসে আত্মসর্মপণ করেছেন গিয়াস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 04:57 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

আদালত গিয়াসের জামিনের আবেদন নাকচ করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়নগঞ্জ আদালতপাড়ার কর্তব্যরত পুলিশ এবং কর্মচারীরা জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে নিজ গাড়িতে চড়ে গিয়াস বোরকা পরিহিত অবস্থায় সকাল ১০ টার পরপর আদালত প্রাঙ্গনে আসেন। আদালতে এ ঢোকার আগেই গিয়াস বোরকা খুলে ফেলেন। আদালতে ঢুকে আইনজীবীদের সঙ্গে বসে থাকেন। এ সময় ম্যাজিস্ট্রেট এজলাসে ছিলেন না। তবে গিয়াসের আইনজীবী মাসুদ খান দাবী করেছেন তিনি বোরকা পড়ে আদালতে আসেননি।

ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম গিয়াসউদ্দিনকে আসামীর কাঠগড়ায় দাঁড়ানোর নির্দেশ দেন। গিয়াসের আইনজীবীরা আদালতে বলেন, গিয়াস আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসম্পর্ণ করছেন। তাকে জামিন দেয়া উচিত। জামিন দেয়া না হলে কারাগারে যেনো তাকে ডিভিশন দেয়া হয়। এছাড়া গিয়াসের মনোনীত প্রতিনিধি যাতে নির্ধারিত সময়ের মধ্যেই দুদকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে গিয়ে তার সম্পদের হিসাব দাখিল করতে পারেন সে ব্যাপারে আদালতের প্রয়োজনীয় নির্দেশনা চান আইনজবীবীরা।

আদালত গিয়াসের জামিনের আবেদন নাকচ করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গিয়াসের সম্পদের হিসাব গ্রহণের ব্যাপারে দুদক তাদের নিজস্ব আর্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানায় আদালত।

এ সময় আদালত প্রাঙ্গনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া প্রহরা ছিল। জামিনের আবেদন নাকচ হয়ে যাবার পরে পুলিশ গিয়াসকে প্রিজন ভ্যানে তুলে জেলা কারাগারে নিয়ে যায়। প্রিজন ভ্যানে তোলার সময় আদালত প্রাঙ্গনে উপস্থিত লোকজন গিয়াসকে লক্ষ্য করে ‘খুনী’ ‘চোর’ প্রভৃতি বিদ্রুপাত্মক দুয়োধ্বনি দেয়।

সিদ্ধিরগঞ্জ থানায় গত ৪ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে অবৈধভাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে গিয়াসরক একমাত্র আসামী করে র্যাব একটি মামলা দায়ের করেছিল।