২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের দুর্গম চর থেকে অস্ত্রসহ সাত ‘ডাকাত’ গ্রেপ্তার

নারায়ণগেਙর আড়াইহাজার উপেজলার কালাপাহািড়য়া ইউিনয়েন োমঘনা পােড়র কদমীরচর গઝাম োথেক অએ੬সহ সাত ডাকাতেক োগઝਮার কেরেছ োযৗথবািহনী৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 03:52 AM

Updated : 26 Apr 2022, 02:04 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে মেঘনা পাড়ের কদমীরচর গ্রাম থেকে অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা নফহবংি২৪.পড়স-কে বলেন, “গ্রেপ্তাকৃতদের ফতুল্লা স্টেডিয়াম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা সবাই মেঘনা নদীতে ডাকাতি করতো।”

ওই কর্মকর্তা জানান, “শনিবার ভোরে ৫ ঘন্টা অভিযানে চালিয়ে দুটি বিদেশি রিভলবার, একটি শর্টগান, চারটি ককটেল, ছয় রাউণ্ড রিভলবারের গুলি, বেশকিছু বল্লম ও বর্শাসহ এসব ডাকাতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-ইউনুস, লিয়াকত আলী, রেকমত আলী, কালাম, আলী হোসেন, স্বপন ও আল আমিন,”