বাকিরের গ্রেপ্তার নিয়ে নানামুখী খবর
সোনালী ব্যাংকের উপ-- হিসাবরক্ষক ও সিবিএ সভাপতি বিএম বাকিরের গ্রেপ্তার হওয়া নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যম এ ব্যাপারে ভিন্ন ভিন্ন খবর প্রকাশ করায় সংশয় আরও বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাকিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রথমে জানালেও পরে তা অস্বীকার করে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাভুক্ত ৫০ জনের একজন বাকির। অভিযোগ আছে, বিগত জোট সরকারের আমলে বিএনপির সমর্থন নিয়ে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক হন।
সম্পত্তির হিসাব দিয়ে বৃহস্পতিবার বেলা ১২টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ত্যাগ করার পর তাকে মৎস্য ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রায়ত্ত্ব বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বরাত দিয়ে বাংলাদেশ টেলিভিশনও বাকিরের গ্রেপ্তারের খবর প্রচার করে। তবে বিকেল থেকে এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। সরকারের কোনো নিরাপত্তা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার গ্রেপ্তারের খবর নিশ্চিত করতে পারেনি ।
বেলা ১২টায় হিসাব দাখিল শেষে দুদক প্রাঙ্গণে গাড়ি রোধ করে যৌথবাহিনী টিম- ১ এর মেজর আহাদ। তিনি টেলিফোনে ঊর্ধ্বতন কারো সঙ্গে কথা বলে বাকিরকে যেতে দেন। প্রায় আধঘণ্টা পরে দুদক কার্যালয়ে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং দুদক কর্মচারীরা সাংবাদিকদের জানান, মৎস্য ভবনের চত্বর থেকে বাকিরকে গ্্েরপ্তার করা হয়েছে ।
আইন, বিচার ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের প্্রকাশনায় ইংরেজি দৈনিক নিউ নেশন শুক্রবার বাকির হোসেনের গ্রেপ্তারের খবর প্রকাশ করে।
বাংলাদেশের অনলাইন সংবাদ সংস্থা ও প্রথম অনলাইন সংবাদপত্র নফহবংি২৪.পড়স তাৎক্ষণিকভাবেই বাকিরের গ্রেপ্তারের খবর দেয়।
ইংরেজি দৈনিক ডেইলি স্টার তাদের প্রথম অনলাইন সংস্করণে বাকিরের
গ্রেপ্তারের বিষয়ে রিপোর্ট করে। পরে তাদের মধ্যরাতের সংস্করণে জানানো হয় নিরাপত্তা কর্মীদের ফাঁক গলে পালিয়ে গেছেন সিবিএ নেতা বাকির।
দৈনিক প্রথম আলো জানায়, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি সটকে পড়েন।
বাকির হোসেনের গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করে দৈনিক সংবাদ, দৈনিক ইনকিলাব, আজকের কাগজ, বাংলাবাজার, নয়া দিগন্ত, ইংরেজি দৈনিক নিউ নেশন, বাংলাদেশ টুডে, ফিন্যানসিয়াল এক্সপ্রেস ও ইনডিপেন্ডেন্ট।
অন্যদিকে বাকির হোসেনের পালিয়ে যাওয়ার খবর জানিয়েছে দৈনিক প্রথম আলো, সমকাল, জনকণ্ঠ ও আমার দেশ।
তবে আমাদের সময় ‘বিএম বাকির হোসেনকে নিয়ে দিনভর নাটক’ শিরোনামে খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, রাতে সোনালী ব্যাংক কর্মচারি ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন পত্রিকায় ফ্যাক্স পাঠিয়ে বাকির গ্রেপ্তার হননি বলে জানানো হয়। তবে কৌশলগত কারণে তার গ্রেপ্তার বা আটকের তথ্যটি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্বীকার করা হচ্ছে না বলেও পত্রিকাটি লিখেছে।
বাকিরের আইনজীবী আবুল কালাম আজাদের কথায়ও বিষয়টি নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।
শুক্রবার সকালে নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, “দুদক থেকে বের হওয়ার পরবর্তী ২ ঘণ্টায় বাকির যে গ্রেপ্তার হননিÑÑএ ব্যাপারে আমি নিশ্চিত। তবে তিনি এখন কোথায়, তা আমি জানি না।”
