শ্যামপুরে স্টিল কারখানায় বিস্ফোরণ, আহত ৩
রাজধানীর শ্যামপুরে বৃহস্পতিবার সকালে একটি স্টিল কারখানায় বিস্ফোরণে কমপক্ষে তিন শ্রমিক আহত হয়েছে।
আহতরা হলেন মো. ফারুক (২৮), আব্দুল কাদের (২৮) এবং আনিছুর রহমান (৪০)। এদের মধ্যে আনিছুরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত শ্রমিক ফারুক এবং কাদের জানান, শ্যামপুরে ঢাকা ম্যাচ ফ্যাক্টরির পাশে তাদের কারখানায় পুরনো লোহা গলানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এসময় আগুনে তাদের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।
শ্যামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আবুল খায়ের নফহবংি২৪.পড়স কে জানান, রানী স্টিল মিল নামে একটি কারখানায় স্ক্যাপ লোহা গলানোর সময় বিস্ফোরণ ঘটে।
