বগুড়ায় সন্দেহভাজন কোটিপতিদের হিসাব চাওয়া হয়েছে
বগুড়ায় বিগত পাঁচ বছরে গজিয়ে উঠা কোটিপতিদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে বিভিন্ন থানা থেকে গোয়েন্দা সংস্থার তালিকাভুক্তদের একটি তালিকা থানার মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এ খবরে বগুড়ার ১২টি উপজেলার আত্মগোপনকারী কোটিপতিরা ছাড়াও অনেকেই আতঙ্কে রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এরকম কয়েকজন নব্যধনী ব্যক্তি তাদের আতঙ্কের কথা জানিয়েছেন।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানিয়েছেন, তিনি কিছু ফরম পেয়েছেন। ফরমগুলো সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
