পুলিশে আরেক দফা রদবদল
পুলিশ প্রশাসনে আরেক দফা রদবদল করা হয়েছে। এ পর্যায়ে ৩৭জন অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) ও সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে।
বুধবার পুলিশের আইজি নূর মোহাম্মদ এক আদেশে এই রদবদল করেছেন।
বদলি করা মোট ৩৭ জনের মধ্যে ২৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১১ জন সহকারী পুলিশ সুপার।
অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহিদুল হাসানকে নেত্রকোণায়, কুড়িগ্রামের আশিক সাঈদকে চট্টগ্রামে, চট্টগ্রামের আজাদ মিয়াকে র্যাবে, পুলিশ স্টাফ কলেজের তাপতুন নাসরীনকে এসবিতে, এসবির রফখার সুলতানা খানমকে পুলিশ স্টাফ কলেজে, ডিএমপির মোহাম্মদ ফয়েজুল কবিরকে কিশোরগঞ্জে, ডিএমপির হাসান শওকত আলীকে ফেনী, ডিএমপির হুমায়ুন কবিরকে পিরোজপুর, ডিএমপির একেএম নাহিদুল ইসলামকে ভোলা, ডিএমপির মাসুদুর রহমানকে ভোলা, ডিএমপির মাসুদুর রহমানকে পটুয়াখালী, ডিএমপির রুহুল আমিনকে দিনাজপুর, ডিএমপির আলমগীরকে জয়পুরহাট, ডিএমপির ইকবাল হোসেনকে ৮ম এপিবিএন উত্তরা ঢাকা, ডিএমপির আতিকুর রহমানকে পুলিশ একাডেমী সারদা, পুলিশ একাডেমী সারদার শফিকুল ইসলামকে ডিএমপি (ঢাকা), নড়াইলের রেজাউল হককে ডিএমপি ঢাকা, পটুয়াখালীর আবু রায়হান মোহাম্মদ সালেহকে ডিএমপি ঢাকা, ভোলার আশরাফুল ইসলামকে ডিএমপি ঢাকা, কিশোরগঞ্জের মুস্তাফিজুর রহমানকে ডিএমপি ঢাকা, র্যাবের আব্দুল্লাহ আরেফকে ডিএমপি ঢাকা, পিরোজপুরের আব্দুল মাবুদকে ডিএমপি ঢাকা, ফেনীর সরদার রকিবুল ইসলামকে ডিএমপি ঢাকা, দিনাজপুরের গিয়াসউদ্দিন আহমদকে ডিএমপি ঢাকা, জয়পুরহাটের মনিরুজ্জামানকে নেত্রকোণা এবং নেত্রকোণার বশির আহমদকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া সহকারী পুলিশ সুপার হিসাবে খাগড়াছড়ি ১ম এপিবিএনের সোহেল রানাকে আরএমপিতে, খুলনা পিটিসির গিয়াস উদ্দীনকে চাঁদপুর হাজীগঞ্জ সার্কেলে, গাজীপুর সদর সার্কেলের মাসুদ আহাম্মদকে নাটোর সদর সার্কেলে, চাঁদপুর হাজীগঞ্জ সার্কেলের সঞ্জিত কুমার রায়কে চট্টগ্রাম শিল্পাঞ্চলে, সিলেটের এসএম রশিদুল হককে গাজীপুর সার্কেলে আব্দুর রউফকে কিশোরগঞ্জ অষ্টগ্রাম সার্কেলে, সিআইডির মীর নওশের আলীকে ময়মনসিংহ গৌরীপুর সার্কেলে, কিশোরগঞ্জ অষ্টগ্রাম সার্কেলের লিটন কুমার সাহাকে নোয়াখালী পিটিসিতে, নোয়াখালী পিটিসির তাহেরুন হক চৌহানকে ডিএমপিতে, নাটোর সদর সার্কেলের আশরাফ হোসেনকে কুমিল্লা সদরে এবং আরএমপির বিভূতি ভূষণ ব্যানার্জীকে খুলনা আরআরএফে বদলি করা হয়েছে।
