২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুর আটকাদেশর বিরুদ্ধে হাইকোর্টের রুল

বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুর আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ দেখাতে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 07:12 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার বিচারপতি মো: আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো: এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তারের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করে।

আবেদনে বলা হয়েছে, গত ১৫ ফেব্র“য়ারি পিন্টু সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। গত ১৭ ফেব্র“য়ারি তাকে এক মাসের আটকাদেশ প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

পিন্টুর পক্ষে আবেদনটি পরিচালনা করেন খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এদিকে জরুরি ক্ষমতা চলাকালীন দেওয়া আটকাদেশের বৈধতা নিয়ে দায়ের করা মামলার শুনানি হাইকোর্টের একই বেঞ্চে শুনানি আগামী সোমবার পর্যন্ত মূলতুবি করা হয়েছে।