২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুর্নীতির দায়ে মৎস্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

হিজলা উপজেলার সহকারি মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

হিজলার মেঘনা নদী থেকে উদ্ধারকৃত নিষিদ্ধ কারেন্ট জাল ফের জেলেদের কাছে বিক্রি করার অভিযোগে তাকে সোমবার চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলী নফহবংি২৪.পড়স কে বলেন, গত ১২ ফেব্র“য়ারি যৌথবাহিনী মেঘনা নদীতে ঝাটকা ইলিশ নিধনরোধে অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ১০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল আটক করে।

উদ্ধারকৃত জাল মৎস্য কর্মকর্তা ফের জেলেদের কাছে বিক্রি করে সেই টাকা আতœসাত করেছেন বলে তদন্তেপ্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।