২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের বন্ধ হয়ে গেছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বস্তি বা অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে উপদেষ্টা পরিষদের অনুমতি নেওয়ার বিধান করার পর রাজউক, ডিসিসি, ওয়াসা ও রেলওয়েসহ সরকারি বিভিন্ন সংস্থার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রায় বন্ধ হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

গত ১৪ ফেব্র“য়ারি তত্ত্বাবধায়ক সরকারের আইন--শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী ঢাকাসহ যেকোনো মেট্রোপলিটন এলাকায় কোন বস্তি বা অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে এখন থেকে আইন--শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমতি নিতে হবে। আর জেলা বা উপজেলা পর্যায়ে এ ধরণের উচ্ছেদ করতে হলে জেলা আইন--শৃঙ্খলা কমিটির পূর্বানুমতি থাকতে হবে। উচ্ছেদের ফলে দরিদ্র মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তের পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি), বাংলাদেশ রেলওয়ে, ঢাকা ওয়াসা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ--চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) এবং গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারী সংস্থার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রায় থমকে দাঁড়িয়েছে।

এছাড়া উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের ব্যাপারে অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও মন্ত্রণালয় থেকে পরিস্কার কোন নির্দেশনা দেওয়া হয়নি।    

রাজউকের ম্যাজিস্ট্রেট আ স ম ইমদাদুদ দস্তগীর নফহবংি২৪.পড়স কে বলেন, “সরকারী প্রজ্ঞাপন জারির পর আমরা আপাতত অভিযান পরিচালনা স্থগিত রেখেছি। অবৈধ স্থাপনার তালিকা তৈরি করে আমরা উপদেষ্টা পরিষদে পাঠাবো এবং সেই তালিকা অনুমোদিত হলে আবার অভিযান শুরু করা হবে।    

বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল স্টেট অফিসার দেলোয়ার হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, “পত্রপত্রিকায় এ সংক্রান্ত খবর দেখার পর আমি যোগাযোগ মন্ত্রণালয়ে গিয়েছিলাম। সেখান থেকে কোন নির্দেশনা না পেয়ে পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে আমাকে প্রজ্ঞাপনের একটি কপি দেওয়া হয়। কিন্তু প্রজ্ঞাপনে শুধুমাত্র বস্তির বিষয়টি উল্লেখ রয়েছে।”     

ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী নফহবংি২৪.পড়স কে বলেন, অবৈধ স্থাপনার তালিকা তৈরির কাজ চলছে। কাজ শেষ হলে ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পর আবার অভিযান শুরু করা হবে।