২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে কমিশন

নির্বাচন সম্পর্কিত আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ--১৯৭২) সংস্কার করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোটার পরিচয়পত্র করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ সম্পর্কে সেনাবাহিনীর প্রস্তাব বিবেচনা করে দেখা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 03:02 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ বাতিল করার জন্য নির্বাচন কমিশনাররা রোববার ১২টি ধারা নিয়ে আলোচনা করেছেন। পরে অন্যান্য প্রাসঙ্গিক আইন সংস্কার করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের জানান।

ড. হুদা জানান,  সংস্কার আইনে ঋণ, কর, ও বিলখেলাপীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধীকরণ, প্রার্থীদের সর্ব্বোচ্চ দুই আসনে প্রতিদ্বন্দ্বী করা, নির্বাচনী ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকা, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ইত্যাদির কথা বলা হয়েছে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় ঘোষণা করবেন বলে সিইসি জানান।

রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন  কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে বলেন, নির্বাচনী আইন সংস্কারের বিষয়টি নিয়েই প্রধান নির্বাচন কমিশনার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

‘গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২’ সংস্কারের জন্য একটি খসড়া আইন কমিশন আইন মন্ত্রনালয়ে পাঠাবে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন,“আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে রাষ্ট্রপতি এ বিষয়ে অধ্যাদেশ জারি করবেন।