রাঙামাটিতে জনসংহতি সমিতি নেতা আটক
যৌথবাহিনী রোববার ভোরে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সত্যবীর দেওয়ানকে আটক করেছে।
সেনা সূত্রে জানা যায়, ভোর ৬ টায় রাঙামাটি শহরের বনরুপা দেওয়ানপাড়ার নিজ বাসভবন থেকে সত্যবীর দেওয়ানকে আটক করা হয়। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে সূত্রটি দাবি করেছে।
এসময় গুলিসহ একটি পিস্তল ও বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।
সকাল সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেনা ক্যাম্পে সত্যবীরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত ছিল বলে জানা গেছে।
