৫০ জনকে ৭২ ঘন্টার মধ্যে সম্পদের হিসাব দিতে বলেছে দুদক
দুর্নীতি দমন কমিশন (দুদক) জরুরি অধ্যাদেশ ২০০৭ এর সংশোধনী বিধির আওতায় ৫০ শীর্ষ রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীর তালিকা করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের সব স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব দিতে বলেছে।
দুদক সচিব দেলোয়ার হোসেন রোববার বিকেল পাঁচটার একটু পরে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন। সচিব জানান, রোববার সন্ধ্যার মধ্যেই তালিকাভুক্ত ৫০ জনের ঠিকানায় সম্পদ হিসাব দাখিলের নোটিশ পৌঁছানো হবে।
৫০ জনের এ তালিকায় রয়েছেন, ব্যারিস্টার নাজমুল হুদা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মোহাম্মদ নাসিম, হারিছ চৌধুরী, গিয়াসউদ্দিন আল মামুন, মোসাদ্দেক আলী ফালু, শামীম ওসমান, আবুল হাসানাত আবদুল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আলী আসগার লবী, ডা. এইচ বিএম ইকবাল, সালমান এফ রহমান, হাজী সেলিম, জয়নাল হাজারি, আখতারুজ্জামান চৌধুরী বাবু, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, পঙ্কজ দেবনাথ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমান উল্লাহ আমান, তরিকুল ইসলাম, মীর্জা আব্বাস, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আব্দুল ওয়াদুদ ভূইয়া, হাফিজ ইব্রাহিম, লোটাস কামাল, মুফতি শহিদুল ইসলাম, মহিউদ্দিন খান আলমগীর, মীর্জা আজম, নাসের রহমান, সালাহউদ্দিন আহমেদ, নূরুল ইসলাম বাবুল, আহমদ আকবর সোবহান, ইকবাল হাসন মাহমুদ টুকু, আব্দুল কাইয়ুম, আনহ আখতার হেসেন, জহুরুল হক, প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী, হাজী মকবুল হোসেন, চৌধুরী আলম, মোহাম্মদ গিয়াসউদ্দিন, আরিফুল হক চৌধুরী, রশিদুজ্জামান মিল্লাত, সালাহউদ্দিন আহম্মেদ,মহিউদ্দিন আহমেদ, মোস্তফা রশিদী সুজা, শাহজাহান চৌধুরী বিএম বাকির হোসেন ও ফিরোজ মিয়া।
