২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া র‌্যাবের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি র‌্যাব সদস্য পরিচয় দিয়ে আয় ও আয়কর বিষয়ে জানতে চেয়ে লোকজনকে প্রতারণা করার চেষ্টা করছে। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে এই বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 12:12 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অসাধু ব্যক্তিরা বিভিন্ন বাসা, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে গিয়ে লোকজনের আয় ও আয়কর সম্পর্কে জানতে চেয়ে প্রতারণা ও সুবিধা আদায়ের চেষ্টা করছে।

কোন র‌্যাব সদস্যের পরিচয় সম্পর্কে কারো সন্দেহ হলে নিকটস্থ র‌্যাব বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তা যাচাই করে নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।