২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সাবেক সাংসদ শহীদুলের বাড়ি থেকে ত্রাণের টিন, শাড়ি-লুঙ্গি উদ্ধার

পটুয়াখালী জেলার বাউফল থেকে নির্বাচিত বিএনপি’র সাবেক সাংসদ শহীদুল আলম তালুকদারের বাসভবন থেকে যৌথবাহিনী ত্রাণ-সামগ্রীসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 10:20 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এদিকে বাকেরগঞ্জে বিএনপি’র  সাবেক সাংসদ আবুল হোসেন খানের বিরুদ্ধে ত্রাণের ২৭৫টি টিন আত্মসাতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত বাউফল শহরে সাবেক সাংসদ শহীদুল আলম তালুকদারের  বাসভবনের তালা ভেঙ্গে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় ওই বাসায় কেয়ারটেকার হাবিব ছাড়া আর কেউ ছিল না।

যৌথবাহিনী ওই বাসা থেকে পিস্তলের চারটি ম্যাগজিন, দুটি কাভার, ত্রাণের ১৯টি কম্বল, ১৮টি শাড়ি এবং বিপুল পরিমাণ লুঙ্গি-গেঞ্জি উদ্ধার করে।

এছাড়া উদ্ধারকৃত মালামালের মধ্যে নম্বরবিহিন একটি মটরসাইকেল এবং সরকারিভাবে বরাদ্দকৃত চার বস্তা ক্রীড়া সামগ্রীও রয়েছে।

উদ্ধারকৃত ম্যাগজিনগুলোর বৈধ কাগজপত্র থাকলেও অবৈধভাবে ত্রাণসামগ্রী রাখার অভিযোগে মামলা দায়ের করা হবে বলে নফহবংি২৪.পড়সকে জানিয়েছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার বণিক ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, পুলিশ বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের করবে।

এদিকে বাকেরগঞ্জের বিএনপি’র  সাবেক সাংসদ আবুল হোসেন খানের বিরুদ্ধে ত্রাণের ২’শ ৭৫ টি টিন আত্মসাতের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাকেরগঞ্জ থানার ডিউটি অফিসার সাব ইনস্পেক্টর আব্বাস নফহবংি২৪.পড়স কে জানান, মামলাটির প্রাথমিক কাজ শেষ হয়েছে। মামলার এজাহারে সাবেক সাংসদের নাম আসামীর তালিকায় রয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান শেখ বাইরে অবস্থান করায়  উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশের অপেক্ষায় মামলাটি রুজু করতে দেরি হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, শুক্রবার যৌথবাহিনী বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আবুল হোসেন খান কলেজ এবং সাংসদের বাবার নামে প্রতিষ্ঠিত আসমত আলী খান ইনস্টিটিউটে অভিযান চালিয়ে ২৭৫ টি ত্রাণের টিন উদ্ধার করে।