২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ আবুল হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

বাকেরগঞ্জে বিএনপির সাবেক সাংসদ আবুল হোসেন খানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বাকেরগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন।

বাকেরগঞ্জ থানার ডিউটি অফিসার শিক্ষানবিস এসআই আব্বাস নফহবংি২৪.পড়স কে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর ২৮ ডিসেম্বরের মধ্যে বৈধ ছোট অস্ত্র থানায় জমা দিতে বলা হয়। পরে অস্ত্র জমাদানের সময়সীমা বাড়ানো হয় ৫ জানুয়ারি পর্যন্ত।

আবুল হোসেন খান নির্ধারিত সময়ে অস্ত্র জমা দিলেও পিস্তলের ৯০ রাউন্ড গুলি থানায় নিয়ে আসেন ১৪ ফেব্র“য়ারি।

নির্ধারিত সময়ের পরও গুলিগুলো নিজের জিম্মায় রাখার অপরাধে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা  হয়েছে।