২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে চ্যানেল এস -এর ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে বেসরকারি স্যাটেলাইট টিভি ‘চ্যানেল এস’-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হককে শনিবার পুলিশ গ্রেপ্তার করার পর আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 07:59 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

‘মাই টিভি’ ও ‘ভিউ মিডিয়া’ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত তা নামঞ্জুর করে সামাদুল হককে জেল হাজতে পাঠান।

পুলিশ জানায়, রাজধানীর কারওয়ান বাজারে চ্যানেল এস-এর অফিস থেকে শনিবার দুপুর দেড়টায় সামাদুল হককে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মীর রেজা আলী আসামীর জামিনের আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক ৭ দিনের জন্য পুলিশ রিমান্ডের আবেদনও নাকচ করে দেন।

ভিউ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গত ২১ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে সামাদুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি বলেন, টিভি অনুষ্ঠান বিক্রি বাবদ সামাদুল হকের কাছে তিনি ৫২ লাখ টাকা পাবেন।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এস আই  আব্দুল মাবুদ নফহবংি২৪.পড়স কে বলেন, “আসামীর বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।”

এর আগে গত বছরের শেষ দিকে তেজগাঁও থানায় সামাদুল হকের বিরুদ্ধে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরো একটি মামলা দায়ের করেন এক মহিলা।