অমর একুশে উপলক্ষে চারুশিল্পীদের উন্মুক্ত প্রদর্শনী
অমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে আগামী ১৯ থেকে ২১ ফেব্র“য়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে আয়োজন করা হয়েছে চারু শিল্পীদের তিন দিনব্যাপী এক উন্মূক্ত প্রদর্শনী।
যে কোন শিল্পী তার শিল্পকর্মসহ এই প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। এজন্য আগ্রহীদের রোববার আয়োজক ‘উন্মুক্ত প্রদর্শনী ০৭’ কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে কমিটির সদস্য সচিব নিরঞ্জন অধিকারী লিখিত বক্তব্যের মাধ্যমে প্রদর্শনীর প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য, ‘উন্মূক্ত প্রদর্শনী-০৭’ কমিটির যুগ্ম সচিব মনোয়ার মেহেদী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী।
১৯ ফেব্র“য়ারি দুপুর ১২ টায় প্রদর্শনী উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
