প্রয়োজনে সন্ত্রাসী ও তার মদদদাতাদের নাম প্রকাশ করা হবে: মইনুল
নোটিশ পাওয়ার ৭২ ঘন্টার পরও যেসব তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মদদদাতারা আতœসমর্পণ করেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার।
রোববার দুপুরে নিজ মন্ত্রণালয়ে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, “এক্ষেত্রে সংশ্লিষ্টদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাংক একাউন্ট জব্দ করা হতে পারে।”
উপদেষ্টা আরও বলেন, যাদের আতœসমর্পণ করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল সামাজিকভাবে হেয় বা ক্ষতিগ্রস্ত না করার জন্য তাদের নামের তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।
কিন্তু প্রয়োজনে তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করা হতেও পারে বলে জানান উপদেষ্টা।
