২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী গ্রীষ্মে চাহিদার এক তৃতীয়াংশ বিদ্যুৎ ঘাটতি থাকবে

আসছে গ্রীষ্মে প্রতিদিন সতেরশ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকবে এদেশে। এ ঘাটতি দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক তৃতীয়াংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 02:38 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, সংকট  মোকাবেলায় সরকার এক বছর মেয়াদী পরিকল্পনা নিলেও গরমের সময় সতেরশ মেগাওয়াটের  বেশি ঘাটতি কোন ভাবেই পুরণ হবে না।

এসময়ে পাঁচ হাজার দুইশ মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বোচ্চ সাড়ে তিন হাজার মেগাওয়াট  বিদ্যুৎ  সরবরাহ করা সম্ভব হবে ।

বিদ্যুতের উৎপাদন বর্তমান সময়ের মত এবং গ্যাসের সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হলে দেশের আবাসিক গ্রাহকরা গ্রীষ্মে দুই হাজার মেগাওয়াটের বেশী বিদ্যুৎ পাবে না। সরবরাহ করা অবশিষ্ট বিদ্যুৎ  ব্যবহার করা হবে তৈরি পোষাক, ইষ্পাত, বাজার ও দোকান, বিলবোর্ড এবং সড়ক বাতিতে।

এ প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের সচিব একেএম জাফরুল্লাহ খান  নফহবংি২৪.পড়স  কে জানান ঘাটতি এড়াতে তারা পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছেন। ক্যাপটিভ পাওয়ার, রেন্টাল পাওয়া প্লান্টসহ বিদ্যুৎ কেন্দ্র সংস্কার করে যে বিদ্যুৎ পাওয়া যাবে তা জাতীয় গ্রিডে যোগ হবে। এছাড়া লোড ব্যবস্থাপনার মাধ্যমেও কিছু বিদ্যুৎ সাশ্রয় করা হবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে  উৎপাদন বাড়ানোর জন্য আগামী এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করে বিদ্যুৎ বিভাগ । এতে ২০০৭ সালের ডিসেম্বরের মধ্যে ৯৫৮ মেগাওয়াট উৎপাদন বাড়ানো সম্ভব বলে উল্লেখ করা হয়।

তবে এই পরিকল্পনা অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে ৬৭৫ মেগাওয়াটের বেশী বিদ্যুৎ কোনো ভাবেই উৎপাদন করা যাবে না বলে জানা গেছে।

বিদ্যুৎ বিভাগ সূত্র আরো জানায় , দেশের বিদ্যুৎ কেন্দ্র গুলোর বর্তমান উৎপাদন ক্ষমতা হচ্ছে দুই হাজার আটশ মেগাওয়াট। আগামী জুনে এর সঙ্গে যোগহবে ৬৭৫ মেগাওয়াট। মোট বিদ্যুতের পরিমাণ দাড়াবে তিন হাজার ৪৭৫ মেগাওয়াট।

বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা অনুযায়ী আগামী জুনের মধ্যে  ৬৭৫ মেগাওয়াট যে উৎসগুলো থেকে পাওয়া যাবে তা হচ্ছে: সংরক্ষণের কাজ চলছে এমন বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪০০ মেগাওয়াট, নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৮০ মেগাওয়াট,

রেন্টাল পাওয়ার প্লান্ট থেকে ৯০ মেগাওয়াট, ক্যাপটিভ পাওয়ার থেকে ৫ মেগাওয়াট ।

সরকারী পরিকল্পনায় উল্লেখ করা হয়, দেশের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মোট ক্ষমতা পাঁচ হাজার ২৭৫ মেগাওয়াট।  মোট ৯৭টি বিদ্যুৎ ইউনিটের মধ্যে ২৯টি ইউনিটের বয়স ২০ বছরের বেশী। এগুলোর আয়ুস্কাল  ইতিমধ্যেই পার হয়ে গেছে। বয়সের কারণে এসব কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কমে চার হাজার ৫৮২ তে  নেমে এসেছে।

অন্যদিকে রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য ১১টি ইউনিট  বন্ধ রয়েছে।  সব কিছুর পর বর্তমানে কেন্দ্রগুলো থেকে দুই হাজার আটশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বলে জানা গেছে।

বিদ্যুত উৎপাদনের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার যে পরিকল্পনা নিয়েছে তাতে ২০০৭ সালে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম হাতে নেয়া হবে। এতে ভবিষ্যতে নতুন করে তিন হাজার ৪৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার আশা জানানো হয়।