২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলার গৌরনদী উপজেলার বরিশাল--ঢাকা মহাসড়কে শুক্রবার রাতে বাস--টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পো চালকসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 01:35 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

চালক জয়নাল ফকির (৩৫) এবং টেম্পোর যাত্রী খাদিজা বেগম (৮) দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মারা যান।

আহতদের মধ্যে খাদিজার বাবা রাজ্জাক মজুমদার, মা সাফিয়া বেগম, ভাই রাসেল বোন ময়ুরীকে প্রথমে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাসেল এবং ময়ুরীকে পরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী থানা পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক পলাতক রয়েছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস উদ্দিন জানিয়েছেন, “শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টেম্পোটি যাত্রী নিয়ে গৌরনদী থেকে ভুরঘাটা যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে মাদারীপুরগামী যাত্রীবাহী বাস হাসিব আবদুল্লাহ (নং পাবনা ভ-১৬৩৬) হিল্লা বাসস্ট্যান্ডে পিছন থেকে ধাক্কা দিলে টেম্পোটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দু’জন মারা যায়।”