২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক দুই সাংসদের বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ত্রানের টিন উদ্ধার

যৌথবাহিনী শুক্রবার বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক দুই সাংসদের শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে অভিযান চালিয়ে ২৯৪টি ত্রানের টিন উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এর মধ্যে বরিশাল বিএনপির সাবেক সাংসদ আবুল হোসেন খানের প্রতিষ্ঠিত দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা হয় ২৭৫ টি এবং বাকি ১৯টি উদ্ধার করা হয় চাঁপাইনবাবগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ হারুনুর রশিদের বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে একটি বাথানে। অভিযান থেকে রেহাই পেতে কয়েকদিন আগে তার কর্মচারীরা ওই টিন সেখানে রেখে আসে।

বরিশাল প্রতিনিধি জানান, শুক্রবার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আবুল হোসেন খান কলেজ এবং তার বাবার নামে প্রতিষ্ঠিত আসমত আলী খান ইনস্টিটিউটে অভিযান চালিয়ে ওই টিন উদ্ধার করে যৌথবাহিনী।

এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আকতার হোসেন বলেন, “সাবেক সাংসদ আবুল হোসেন খানের দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা ত্রাণের টিন গুলো তারা অবৈধভাবে ব্যবহার করে আসছিল।

সাংসদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের হবে বলেও ইউএনও নফহবংি২৪.পড়স কে বলেন।

তবে ত্রানের টিন আতœসাতের বিষয়টি অস্বীকার করে আবুল হোসেন খান বলেন, “কলেজের অনুকূলে ১০ বান এবং আসমত আলী খান ইনস্টিটিউটের নামে ৫ বান ত্রানের টিন নিয়মনীতি মেনেই বরাদ্ধ নেয়া হয়েছে। এ ছাড়া বাদ বাকি টিনগুলো ক্রয় করা হয়েছে বাজার থেকে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, দুপুরের দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণশহর গ্রামে চাঁপাইনবাবগঞ্জ--৩ আসনের সাবেক সাংসদ হারুনুর রশিদের বাউসি গ্রামের বাথানে (খামার বাড়ি) অভিযান চালায় যৌথবাহিনী।

পরে সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দক্ষিণশহর গ্রামের আকবর নামের এক ব্যক্তির বাথান থেকে ১৯টি ঢেউটিন উদ্ধার করে তারা। এসময় আটক করা হয় সাবেক সাংসদের এক কর্মচারী তোহরুল ইসলামকে।

যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদে তোহরুল ইসলাম জানায়, পাঁচ দিন আগে সাবেক সাংসদের একটি ঘরের ৫৬টি টিন খুলে ১৯টি আকবরের ওই বাড়িতে সে নিজে রেখে আসে। বাকি টিনগুলো সাংসদের অপর কর্মচারী জালাল ও ইসরাইল নিয়ে যায়।

তবে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ হারুনুর রশিদ নফহবংি২৪.পড়স কে উদ্ধারকৃত টিন তার নয় বলে জানিয়েছেন।