২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ফেনীতে  মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে শুক্রবার ১২ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে বাহাদুরাবাদগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফাজিলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।

এর ফলে সুবর্ণ এক্সপ্রেস, পাহাড়িকা, উর্মি গোধূলী, ঢাকা মেইল ও সাগরিকাসহ ৮টি যাত্রীবাহী ট্রেন শর্শদি ও ফাজিলপুরসহ বিভিন্ন স্থানে আটকা পড়ে। বন্ধ হয়ে যায় চট্টগ্রাম ও ও সিলেটের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ।

শুক্রবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন এসে বগিগুলোকে উদ্ধারের পর ট্রেন চলাচল আবার শুরু হয়।