২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণের দায়ে বাস ও ট্রাককে পৌনে ২ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কালো ধোঁয়া নির্গমন এবং হাইড্রলিক হর্ণ বাজানোর অভিযোগে ২০টি বাস ও ট্রাককে আটক করে পৌনে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 09:42 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত আদালত নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে অভিযান চালানোর সময় এসব বাস ও ট্রাককে আটক করে।

আটককৃত বাসগুলোর অধিকাংশই পুরনো ও ফিটনেসবিহীন বলে আদালতের বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসব যানবাহন আটক করে জরিমানা আদায় করা ছাড়াও কাগজপত্র জব্দ করা হয়েছে।

অপর এক অভিযানে আদালত নগরীর পতেঙ্গা, সিমেন্ট ক্রসিং ও সল্টগোলা এলাকায় ফুটপাত দখল করে স্থাপিত বিলবোর্ড বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়েছে।