২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আপত্তিকর ভিডিও চিত্রসহ কথিত পীর আটক

বরিশালে হাফেজ মাওলানা ইদ্রিসুর রহমান (৬০) নামের এক কথিত পীরকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 08:28 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

তিনি বর্তমানে বরিশাল নগরীর বগুড়া রোডের মুন্সিগ্যারেজ জামে মসজিদের ইমামতি করছেন।

বৃহস্পতিবার সকালে র‌্যাব সদস্যরা ইমামকে আপত্তিকর ভিডিও ফুটেজসহ নগরীর কলেজ এভিনিউ রোডের ‘খান ম্যানসন’ থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইমাম ইদ্রিসুর রহমানের বরাত দিয়ে র‌্যাব-- ৮ এর ক্যাপ্টেন আবদুল্লাহ আল মনছুর ভূইঞা নফহবংি২৪.পড়স কে বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসা এবং তদবীরের নামে মহিলাদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ উপার্জন করে আসছিল।

তিনি জানান, গ্রেপ্তারকৃত পীর জিজ্ঞাসাবাদে বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার কথা স্বীকার করেছে। পীর বলেছেন, বিশেষ করে প্রবাসী স্বামীর স্ত্রীরা তার ফাঁদে পড়েছেন বেশি।

প্রসঙ্গত খান ম্যানশনের এক গৃহবধুকে অবৈধ সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিলে তিনি বিষয়টি র‌্যাব কার্যালয়ে অবহিত করেন।

ক্যাপ্টেন মনছুর ভুঁইয়া জানান, বৃহস্পতিবার সকালে তারা আগে থেকে ভিডিও ক্যামেরা স্থাপন করেন ওই গৃহবধুর ঘরে এবং ইমাম তার শ্লীলতাহানির চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। এসময় ইমামের কুকীর্তির কিছু চিত্র রুমে রাখা ভিডিওর মাধ্যমে র‌্যাব সদস্যরা ধারণ করে।