২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোট আছে, থাকবে: হাসিনার সঙ্গে সাক্ষাৎশেষে অলি

শেখ হাসিনার সঙ্গে দুই ঘন্টারও বেশি সময় ধরে সাক্ষাৎ শেষে এলডিপির নির্বাহী সভাপতি অলি আহম্মেদ বললেন, মহাজোট আছে এবং থাকবে। জরুরি অবস্থার জন্য জারি করা নিষেধাজ্ঞা উঠে গেলেই জোটের পক্ষ থেকে পরবর্র্তী কর্মসূচি ঠিক করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 01:39 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বৃহস্পতিবার বেলা এগারোটার একটু আগে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির বাড়ি সুধাসদনে যান।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির সাবেক নেতা বলেন, নির্বাচন দিতে বেশি দেরি হলে জনগণের ধৈর্য্যচ্যুতি ঘটবে। তাঁর মতে, বিষয়টি দেশের সরকারও জানেন। তিনি বলেন, সরকারে যারা আছেন তারাও এদেশেরই সন্তান তাই তারা জানেন যে দ্রুত নির্বাচন দেওয়া কত জরুরিঅ

নোবেল শান্তি পুরস্কার জয়ী ড. মুহাম্মদ ইউনূসের রাজনীতিতে আসার সিদ্ধান্ত সম্পর্কে অলি আহমেদ বলেন, দেশের যেকোনো নাগরিক রাজনীেিতত আসতে পারে, তবে ভালো মন্দের সিদ্ধান্ত তাকেই নিতে হবে। তবে এর আগে নোবেল বিজয়ী কেউই নিজেদের আঙ্গিক ছেড়ে নির্বাচনে আসেননি। তবুও তিনি রাজনীতিতে আসলে তাঁকে স্বাগত জানাবো।