২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুষ্টের দমন ও শিষ্টের পালন করুন: ডিসি, এসপিদের প্রতি ফখরুদ্দীন

গ্রহণযোগ্য একটি নির্বাচনের লক্ষ্যেই তত্ত্বাবধায়ক সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান জরুরি অবস্থার মধ্যে দুর্নীতি ও সন্ত্রাস দমনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের করণীয় সম্পর্কে সরাসরি দিক নির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ একথা বলেন। সারা দেশের ডিসি, এসপিদের প্রতি আইন প্রয়োগে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’এর নির্দেশ দিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 02:33 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

প্রধান উপদেষ্টা বলেন,  “রাষ্ট্রের যাবতীয় আইন প্রণীত হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য কারণ ‘মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়’।”

প্রশাসন ও পুলিশের মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা আবারও বললেন, “শীর্ষ দুর্নীতিবাজ আর গডফাদারদের কোনো দল নেই। এরা দেশ ও জনগণের শত্র“। আমি আশা করি, এ সমস্ত অপশক্তির বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সকল প্রকার ভয়--ভীতি ও প্রভাবের ঊর্ধ্বে উঠে সর্বশক্তি নিয়োগ করবে।”

প্রধান উপদেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দেন। অব্যশ পাশাপাশি নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটাই জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ফখরুদ্দীন আহমেদের প্রথম বৈঠক। বৃহষ্পতিবার সকাল সাড়ে দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আর্ন্তজাতিক সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ বৈঠকে উপস্থিত রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, মন্ত্রী পরিষদ বিভাগ সচিব, প্রধান উপদেষ্টার মূখ্য সচিবসহ সংশ্লিষ্ট সচিব, পুলিশের আইজি, সকল বিভাগীয় কমিশনার, বিভিন্ন রেঞ্জের ডিআইজি।

বৈঠকে স্বাগত বক্তব্য দেন মন্ত্রী পরিষদ বিভাগ সচিব আলী ইমাম মজুমদার। তিনি বলেন, মাঠ  প্রশাসনকে আরো সক্রিয় করার ব্যাপারে সুনির্দিষ্টভাবে বেশ কিছু নির্দেশনা দেয়া হবে।

বৈঠকে বক্তব্য রাখেন উপদেষ্টা এ এস এম মতিউর রহমান, তপন চৌধুরী, আনোয়ারুল ইকবাল, সংস্থাপন সচিব, স্বরাষ্ট্র সচিব, খুলনার বিভাগীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মাদারীপুরের জেলা প্রশাসক, ঢাকা পুলিশ সুপার, চট্টগ্রামের জেলা প্রশাসক, নরসিংদীর পুলিশ সুপার প্রমুখ।

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেন, “বর্তমান সরকারের প্রধান লক্ষ্য-একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। নির্বাচনের জন্য একটি পরিচ্ছন্ন ও অনকুল পরিবেশ তৈরি করা প্রয়োজন। ইতোমধ্যে আমরা কিছু মৌলিক ও কাঠামোগত সংস্কারের কাজেও হাত দিয়েছি।”

গণতন্ত্রের পথে, সুরাজনীতির পথে-দুর্নীতি, পেশীশক্তি, কালোটাকা ও সন্ত্রাসসহ যেসব বাধা রয়েছে, তা শক্ত হাতে দমন করা হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ  বলেন, “আমরা সবাই চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক সুন্দর সমাজ। রাজনীতি, অর্থনীতি ও সমাজের সর্বত্র যে সুবাতাস ও আবহ সৃষ্টি হয়েছে-আগামীতে তাকে আরো বেগবান করতে হবে। আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তারা হবেন এর প্রধান কান্ডারী।”

দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে ফখরুদ্দীন আহমদ বলেন,“প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে ব্যক্তি, গোষ্ঠী এবং রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। এসব ক্ষেত্রে আপোষ করার কোন সুযোগ নেই।”

প্রধান উপদেষ্টা বলেন, “গুটিকয়েক অসৎ লোকের সীমাহীন লোভ ও রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎ এর কারণে কাঙ্খিত অগ্রযাত্রার গতিকে করেছে শ্লথ। দেশের রাজনীতি, অর্থীতি হয়েছে পশ্চাদপদ, কলুষিত।” তিনি বলেন, “শীর্ষ দুর্নীতিবাজ আর সন্ত্রাসী গডফাদারদের কোন দল নেই। এরা দেশের ও জনগণের শক্র।”

অপশক্তির বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সকল প্রকার ভয়-ভীতি ও প্রভাবের উর্ধ্বে উঠে সর্বশক্তি নিয়োগ করার নির্দেশ দেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে পণ্যের সরবরাহ স্বাভাবিক ও নিয়মিত রাখার নির্দেশ দেন তিনি। পণ্যের বাজার ও সরবরাহ যাতে স্বাভাবিক এবং সঠিকভাবে পরিচালিত হতে পারে, ভোক্তা, প্রকৃত ব্যবসায়ী ও উৎপাদনকারী-সবার স্বার্থ যাতে সঠিকভাবে বাজার থাকে-সেদিকে বিশেষ নজর দেয়ার কথা বলেন তিনি।

কৃষকের দোরগোড়ায় সারের নির্বিঘœ ও সময়মত সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করার জন্য সজাগ দৃষ্টি রাখতে বলেন প্রধান উপদেষ্টা।

সব জেলার ডিসি এবং এসপিদের তাদের প্রশাসনের সমস্যা সুনির্দিষ্টভাবে সরকারের উচ্চ পর্যায়ে জানানোর নির্দেশ দেয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা যায়।

বৈঠকে প্রতিটি জেলার সমন্বয় সভা নিয়মিত করার পক্ষে মত দিয়েছেন উপদেষ্টারা।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সব স্থানে অভিযোগ সার্ভিস সেন্টার চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন ঢাকার জেলা প্রশাসক। যেখানে তাৎক্ষনিকভাবে  যে কোনো অভিযোগের বিচার করা হবে।

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং যেকোন মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় বৈঠকে।

সব জেলার ডিসি, এসপি এখন প্রভাবমুক্ত উল্লেখ করে তারা বলেন, আমাদের ওপর এখন কোন ধরনের হস্তক্ষেপ নেই। সব কাজ আমরা নির্বিঘেœ করতে পারছি।