২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নির্যাতনের অভিযোগে জামায়াত নেতার ছেলে ও ভাই জেল হাজতে

নারী নির্যাতনের অভিযোগে পুঠিয়া উপজেলা জামায়াতের রোকন ইমরান আলীর কলেজ শিক্ষক ছেলে ও ভাইকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ বুধবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 07:47 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

জানা গেছে, ৫ লাখেরও বেশি টাকা যৌতুক নিয়ে বিয়ে করার পর এক বছর আগে বানেশ্বর কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম তার স্ত্রীকে নির্যাতন করে কন্যা সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয় এবং আরও তিন লাখ টাকা যৌতুক দাবি করে। উপরন্তু আয়েশা নামের এক ছাত্রীকে নিয়ে সে উধাও হয় এবং পরে তাকে বিয়ে করে।

এই ঘটনায় জাহাঙ্গীর আলমের প্রথম স্ত্রী সেলিনা বেগমের বাবা রাজশাহী মডেল স্কুলের শিক্ষক একাজ উদ্দিন রাজশাহী মুখ্য মহানগর আদালতে মামলা করেন। মামলার পর জাহাঙ্গীর আলম দ্বিতীয় স্ত্রী আয়েশা সিদ্দিকাকে খোলা তালাক দিয়ে রাজশাহী মহিলা পরিষদের মাধ্যমে প্রথম স্ত্রীকে নিয়ে রাজশাহী নগরীর শিরইলে ভাড়া বাসায় ঘর--সংসার শুরু করে।

গত ৫ ফেব্র“য়ারি রাতে জাহাঙ্গীর আলম তার তালাক দেওয়া স্ত্রীর কাছ থেকে বাড়ি ফিরে প্রথম স্ত্রী সেলিনাকে মারধর করে এবং স্ত্রী -- সন্তান ফেলে গ্রামের বাড়ি চলে যায়। এই ঘটনার পর আহত সেলিনা অসুস্থ হয়ে পড়লে রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করান।

এই ঘটনায় পরদিন সোমবার সেলিনার বাবা বাদী হয়ে নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলা করেন। মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর সাহেব বাজার থেকে জাহাঙ্গীর আলমকে বোয়ালিয়া থানা পুলিশ আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসএই জাহিদুর রহমান জনান, জাহাঙ্গীর আলমকে আটক করলে তার ভাই শাহিন আলম তাকে ছাড়াতে আসে। শাহিনও ওই মামলার আসামী ছিল। তাই দুজনকেই বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।