নির্বাচন কমিশনার পদে শপথ নিলেন সাখাওয়াত হোসেন
নতুন নির্বাচন কমিশনার পদে শপথ নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন বুধবার তার খাস কামরায় সাখাওয়াতকে শপথ পড়ান।
মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন।
শপথ নেওয়ার পরে সাংবাদিকদের ধন্যবাদ জানানো ছাড়া আর কোনো মন্তব্য করেননি সাখাওয়াত।
এর আগে ৪ ফেব্র“য়ারি নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা এবং আরেক কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনকে নিয়োগ দেওয়া হয়।
