২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শাহজাফরের মালিকাধীন প্রতিষ্ঠান থেকে ত্রাণের টিন উদ্ধার

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় বিএনপির সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরের মালিকাধীন প্রতিষ্ঠানে মঙ্গলবার সন্ধ্যায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ত্রাণের জন্য বরাদ্দ ১৬১টি ঢেউটিন উদ্ধার করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 10:23 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসামদিয়া গ্রামে শাহ মো. আবু জাফরের মালিকাধীন পদ্মডুবি মৎস্য প্রকল্পের পরিচালক আমীর হোসেন বাদশার তত্ত্বাবধানে টিনগুলো রাখা ছিল।

রাত সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যৌথবাহিনী ১৬১ টি ঢেউটিন উদ্ধার করেছে। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন চন্দ্র মহোত্তম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, উদ্ধার করা টিনগুলো আব্দুল আজিজ দাখিল মাদ্রাসা, মহিলা সমিতিসহ কয়েকটি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা হয়। তবে এখনও সেগুলো ওইসব প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি।