জরুরি অবস্থায় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাধা নেই
দেশে জরুরি অবস্থার মধ্যেও বিভিন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচন হতে পারবে। এ বিষয়ে দুই--এক--দিনের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে একটি সার্কুলার জারি করা হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের একটি প্রতিনিধিদল মঙ্গলবার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ কথা জানান।
উল্লেখ্য জরুরি অবস্থা অধ্যাদেশে পেশাজীবী সংগঠনের তৎপরতার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। স্থানীয় প্রশাসন তাই বিভিন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচন বন্ধ করে দেয়। এ অবস্থায় বিভিন্ন জেলা আইনজীবী সমিতি থেকে বাংলাদেশ বার কাউন্সিলের মতামত চাওয়া হয়। এরপর বাংলাদেশ বার কাউন্সিলের প্রতিনিধি দলটি আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে তার দপ্তরে দেখা করে করণীয় সম্পর্কে জানতে চায়।
আইন উপদেষ্টা প্রতিনিধি দলকে বলেন, বিভিন্ন আইনজীবী সমিতির নির্বাচনের ক্ষেত্রে কোন বাধা নেই। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। দলের নেতা, বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন নফহবংি২৪.পড়স কে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নওগা আইনজীবী সমিতিসহ বিভিন্ন আইনজীবী সমিতির নির্বাচন স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে। আইন উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠানে বাধা না থাকার কথা বরিশাল ও ঝালকাঠি আইনজীবী সমিতিকে জানিয়ে দেওয়া হয়েছে।
