২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌতম দাস হত্যা মামলার বিচার ফের শুরু হয়েছে

দীর্ঘদিন স্থগিত থাকার পর দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলার বিচার কার্যক্রম আবার শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-- ১ এ মঙ্গলবার আসামীদের হাজিরার দিন ঠিক ছিল। জামিনে থাকা পাঁচ আসামী এ দিন আদালতে হাজিরা দেন। বিচারক শাহেদ নূরউদ্দীন আগামী ১৯ ফেব্র“য়ারি মামলার বাদীকে জেরার দিন ধার্য করেন।

গত বছর ২৫ জুলাই ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলাটি ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে বদলী করা হয়। ৩ আগষ্ট আসামীরা আদালতে হাজির হয়ে জামিন নেন।

জামিনে থাকা আসামীরা হচ্ছে আলিফ ইমরান, সিদ্দিকুর রহমান, আসাদ বিন কাদির, রাজীব হাসান মনা, আবু তাহের মুর্তজা ও তামজিদ হোসেন বাবু।

আসামীদের মধ্যে চার জন ২০০৫ সালের ১৭ নভেম্বর গৌতম দাস হত্যার ব্যাপারে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়।

গত বছর ১৯ সেপ্টেম্বর উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে মামলাটির কার্যক্রম বন্ধ রাখা হয়।