ডেমরায় ২টি পাকিস্তানি হ্যান্ড গ্রেনেড উদ্ধার
র্যাব সদস্যরা সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে পাকিস্তানে তৈরি দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে।
র্যাব-- ৪ এর কর্নেল আবদুস সামাদ নফহবংি২৪.পড়স কে বলেন, “ডেমরার সারুলিয়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।”
লেফটেন্যান্ট কমান্ডার আইইউএ চৌধুরী বলেন, খদ্দের সেজে র্যাব সদস্যরা গ্রেনেড কেনার ভান করে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বিষয়টি আঁচ করতে পেরে গ্রেনেড ব্যবসায়ীরা আগেই সটকে পড়ে।
তিনি জানান, উদ্ধার করা গ্রেনেড দুটি অত্যন্ত শক্তিশালী এবং পাকিস্তানে তৈরি।
এ ঘটনায় ফরহাদ হোসেন ও আবেদুল হকসহ তিনজনকে আসামী করে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
