জেনেভা ক্যাম্পে আগুনে ৪০টি ঘর পুড়ে ছাই
রাজধানীর মোহম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাস স্থল জেনেভা ক্যাম্পের সাত নম্বর সেক্টরে মঙ্গলবার আগুন লেগে কমপক্ষে ৪০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কেউ হতাহত হয়নি।
