২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনার হলেন এম সাখাওয়াত হোসেন

নতুন নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বুধবার তিনি শপথ নেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 09:52 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এর আগে ৪ ফেব্র“য়ারি নতুন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা এবং আরেক কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনকে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। (সংক্ষিপ্ত পরিচিতসহ)

এ বিষয়ে সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নফহবংি২৪.পড়স কে বিকেল সাড়ে ৪টায় বলেন,“নির্বাচন কমিশনার হিসেবে আগামীকাল আমার শপথ নেওয়ার কথা।”

এর আগে আইন উপদেষ্টা মইনুল হোসেন বিকেল ৪টায় নফহবংি২৪.পড়স কে বলেছিলেন, “সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশন হতে পারেন, এরকমই শুনেছি আমি। এরপর কী হয়েছে তা আমি এ মুহূর্তে বলতে পারছি না।”

সাখাওয়াত হোসেনের সংক্ষিপ্ত পরিচিতি:

সদ্য নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সামরিক বিশ্লে¬ষক হিসাবেই বেশী পরিচিত।

১৯৪৮ সালের ১ ফেব্র“য়ারি বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।

মুক্তিযুদ্ধকালে তিনি পাকিস্তানে বন্দী অবস্থায় থেকে ১৯৭৩ সালে প্রত্যাগত সেনা কর্মকর্তা হিসাবে স্বাধীন বাংলাদেশে ফেরেন।

১৯৭৫ সালের ডিসেম্বরে তিনি ৪৬ ডিভিশনের স্টাফ অফিসার হিসাবে কর্মরত ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮১ সালে সেনাসদরে অপারেশন ডাইরেক্টরেট হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এরপর ১৯৮১ সালেই ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে নিয়োগ পান। এ সময় তিনি দুটি ইনফ্যান্ট্রি ও ব্রিগেডিয়ার অধিনায়কের দায়িত্বে ছিলেন।

পরবর্তী সময়ে তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেন।