২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূস রাজনীতিতে আসবেন কিনা এ মাসেই জানা যাবে

রাজনীতিতে জড়িত হবেন কিনা তার সিদ্ধান্ত এ মাসেই জানা যাবে বলে জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 03:42 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

‘শ্রেষ্ঠ বাঙ্গালি’ পুরস্কার নিয়ে কলকাতা থেকে মঙ্গলবার সকালে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন,“রাজনীতিতে আসবো কিনা তার সিদ্ধান্ত জানাতে খুব বেশিদিন সময় নেওয়া ঠিক হবেনা। এ মাসের মধ্যেই আমার সিদ্ধান্ত জানিয়ে দেব।”

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “আমি শুনেছি আমার দেওয়া ঠিকানায় অভূতপূর্ব সাড়া এসেছে।”

রাজনীতিতে জড়িত হলে নিজ হাতে গড়া গ্রামীণ ব্যাংক ছেড়ে দেবেন বলে জানান তিনি।