চট্টগ্রামে আ. লীগ নেতা আটক
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার মোঃ বদিউল আলমকে সোমবার রাতে আটক করেছে যৌথবাহিনী।
লালখান বাজার ওয়ার্ডের সাবেক কমিশনার বদিউল আলমকে সোমবার রাত ১১ টায় নগরীর বাঘঘোনা এলাকার নিজ বাসা থেকে আটক করা হয়।
খুলশী থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, সোমবার রাত সোয়া ১২ টায় তাকে খুলশী থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা পর্যন্ত কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তিনি জানান, মঙ্গলবার তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
