২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিকসহ ২০ জনকে ঢাকা থেকে অন্য ১০টি কারাগারে স্থানান্তর

যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতা ও রাজনীতি সংশ্লিষ্ট ২০ জনকে সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দেশের ১০টি কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 12:27 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

ডি আই জি (কারাগার) মেজর শামসুল হায়দার সিদ্দিকী নফহবংি২৪.পড়স কে বলেন, “শীর্ষ এই রাজনৈতিক নেতাদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় এনে তাদের বিভিন্ন কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।”

তিনি জানান প্রতিটি কারাগারে দুই জন করে ২০ জনকে ১০টি কারাগারে পাঠানো হয়েছে। একই দলের লোক নিয়ে দুজনের এই জোড় মেলানো হয়েছে।

রাত ১০ টা ৪০ মিনিটে বন্দিদের নিয়ে শেষ গাড়িটি কেন্দ্রীয় কারাগার ছেড়ে যায় বলে তিনি জানান।

কারাগার সূত্র জানায়, বিএনপি নেতাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে রংপুর কারাগারে; সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে চট্টগ্রাম কারাগারে; সাবেক সাংসদ নাসের রহমান ও সাংসদ আলী আসগর লবীকে কুমিল্লা কারাগারে; সাবেক সাংসদ মোসাদ্দেক আলি ফালু ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে খুলনা কারাগারে এবং সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম ও লোটাস কামালকে সিলেট কারাগারে; শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সাংসদ মুফতি শহীদুল ইসলামকে ময়মনসিংহ কারাগারে; সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারকে কাশিমপুর-১ কারাগারে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সহকারি একান্ত সচিব ড. আওলাদ হোসেন ও ব্যক্তিগত কর্মচারী মাহমুদ হাসান বাবলুকে কাশিমপুর-২ কারাগারে এবং স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ ও সুধাসদনের স্টাফ মোহাম্মদ ফিরোজ মিয়াকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।